ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

লালমনিরহাটে আমন চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৪, ১১:৩১ সকাল

Link Copied!

লালমনিরহাট, জেলায় গতকাল বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত সমূহের চাষাবাদ কলাকৌশল, আন্তঃ পরিচর্যা ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ হল রুমে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদর কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘সিএসও’ ও প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘পিএসও’ ও উপ- প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান, রংপুর বিনা উপকেন্দ্রর ‘এসএসও’ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক