ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডন যাত্রীদের জন্য বিমানের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ । ৪৭ জন

লন্ডনগামী যাত্রীদের ভ্রমণের আগে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সব তথ্য সঠিক ও হালনাগাদ রাখার নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে তাদের সর্বশেষ পাসপোর্টের তথ্য UKVI (ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন) অ্যাকাউন্টে আপডেট করতে হবে। পাশাপাশি ভিসা ও পাসপোর্টের বৈধতা যাচাই করাও বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, UK Border Force-এর নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই, বিলম্ব কিংবা ভ্রমণ জটিলতার সম্মুখীন হতে পারেন যাত্রীরা।

এ কারণে লন্ডনগামী যাত্রীদের ভ্রমণের আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।