ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রিয়েলমি ও রিকো ইমেজিংয়ের অংশীদারিত্বে মোবাইল স্ট্রিট ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৫, ১০:৫৭ সকাল

Link Copied!

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বনেতা রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যাচ্ছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক বিশেষ অনুষ্ঠানে এ অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

চার বছরের প্রস্তুতির পর এই অংশীদারিত্বকে ইমেজিং খাতে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই সহযোগিতা উদযাপনে রিয়েলমি ও রিকো ‘Four Years in One Snap’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের যৌথ ইঞ্জিনিয়ারিংয়ের সাফল্য এবং প্রথম যৌথ পণ্য জিটি ৮ প্রো-এর জন্য তৈরি কিছু বিশেষ ফিচার তুলে ধরা হয়েছে।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য তরুণদের জন্য এমন ফটোগ্রাফি টুল তৈরি করা যা তাদের ব্যক্তিগত স্টাইল ও সৃজনশীল অভিব্যক্তিকে ফুটিয়ে তুলবে এবং ঐতিহ্যবাহী ক্যামেরার গুণগত মানকে মোবাইল ফটোগ্রাফিতে নিয়ে আসবে। রিয়েলমি ও রিকো জিআরের মধ্যকার কাস্টমাইজেশনের মাধ্যমে জিটি ৮ প্রো একটি অনন্য ইমেজিং অভিজ্ঞতা দেবে, যেখানে অপটিক্যাল সক্ষমতা, কালার অ্যালগরিদম, ইমেজিং টোন ও রিকো জিআর ক্যামেরার মতো বিশেষ ইউআই ডিজাইন করা হয়েছে।

ডিভাইসটিতে রিকো জিআরের ৩০ বছরের ঐতিহ্য ও আইকনিক ফিল্ম টোনের সঙ্গে রিয়েলমির আধুনিক ইমেজিং প্রযুক্তির সমন্বয় ঘটেছে। এতে পাঁচটি ক্লাসিক ইমেজ টোন যুক্ত করা হয়েছে, যা স্ট্রিট ফটোগ্রাফিকে নতুন মাত্রা দেবে। এই যৌথ উন্নয়নকে মোবাইল ফটোগ্রাফির ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রিয়েলমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেইস সু বলেন, “মানুষ এখন একঘেয়ে ‘পারফেক্ট স্টাইল’ ছবি দেখে ক্লান্ত। এখন সবাই তাদের নিজস্ব স্টাইল ফুটিয়ে তুলতে চায়। এই সহযোগিতা তাদের সেই সুযোগ করে দেবে।”

রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের ক্যামেরা বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার কাজুনোবু সাইকি বলেন, “রিকো ইমেজিং ও রিয়েলমি—দুই ব্র্যান্ডই তরুণ ও সৃজনশীল ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। এই অংশীদারিত্ব কেবল প্রযুক্তিগত নয়; এটি একটি সংস্কৃতি, যা তরুণদের স্ট্রিট ফটোগ্রাফির আনন্দ উপভোগে অনুপ্রাণিত করবে।”

এ অংশীদারিত্ব কেবল একটি নির্দিষ্ট পণ্যের জন্য নয়—এটি পুরো স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিকে মোবাইল যুগে নিয়ে আসার উদ্যোগ। এর ফলে এমন ব্যবহারকারীরাও, যারা আগে ডেডিকেটেড ক্যামেরা ব্যবহার করতেন না, তারাও জিটি ৮ প্রো স্মার্টফোনের মাধ্যমে উচ্চমানের স্ন্যাপশট ফটোগ্রাফি উপভোগ করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, রিয়েলমি ও রিকো ইমেজিংয়ের এই সহযোগিতা মোবাইল ফটোগ্রাফিকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করে তুলবে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রবাসীদের জন্য নতুন ব্যাংক হিসাব সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ডুবে ৪০ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো কত?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards