ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজবাড়ীতে সরকারি দামে মিলছে না ডিম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৪, ৩:৪৬ বিকাল

Link Copied!

রাজবাড়ীর বাজারে খুচরা পর্যায়ে ডিমের দাম হালিতে ৩ থেকে ৫ টাকা কমলেও এখনও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। যদিও দাম খানিকটা নাগালের মধ্যে আসায় একটু স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। এখন তারা দাবি করছেন, বাজার তদারকি আর সিন্ডিকেট ভাঙার। আর ব্যবসায়ীরা বলছেন, পোল্ট্রি খাদ্যের দাম কমালে ৪০ টাকা হালিতে ডিম পাবে ক্রেতারা।

রাজবাড়ীতে গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা হালিতে ডিম বিক্রি হয়। অনেক ক্রেতা ডিম না কিনে বাড়ি ফেরেন। সেই ডিম বর্তমানের পাইকারিতে ৪৮ আর খুচরা পর্যায়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে সরকারের বাঁধা ডিমের দাম ৪৮ টাকার বেশি নয়।

ক্রেতারা জানান, শুধু ডিম নয় বাজারের সব কিছুই সিন্ডিকেটের হাতে বন্দি। সিন্ডিকেট ভাঙতে পারলে আর বাজার তদারকি বাড়ালে ব্যবসায়ীরা বাড়তি মূল্য নিতে পারবে না। ক্রেতার সাধ্যের মধ্যেই আসবে ডিমের দাম। ডিম বিক্রেতারা জানান, খামারি পর্যায় থেকে ৪৬ টাকা হালিতে, ডিম কিনে এনে তা বিক্রি করা হচ্ছে ৪৮ টাকা হালিতে। সেই ডিম ক্রেতারা কিনছেন ৫২ টাকায়।

ক্রেতারা বলছেন, অনেকে নিয়মিত মাছ মাংস খেতে পারে না। ডিমের মাধ্যমে তারা পুষ্টির চাহিদা মেটায়। কিন্তু সেই ডিমের দামও এখন অনেক বেশি। খুচরা একটি ডিম কিনতে গেলে ১২ থেকে ১৪ টাকা লাগে এবং সেক্ষেত্রে দেশি হাস-মুরগির ডিমের দাম আরও বেশি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, রাজবাড়ীতে ডিম উৎপাদনকারী ৫৭৬ টি খামার রয়েছে। যা থেকে প্রতি বছর ১৮ কোটি ডিম উৎপাদন হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক