ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রাজধানীর উত্তরা‌য় ইল্লিয়ীনের নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৬, ৪:০৪ বিকাল

Link Copied!

রাজধানীর উত্তরায় নান্দনিক সাজে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের অন্যতম জনপ্রিয় লাক্সারি ব্র্যান্ড ইল্লিয়ীনের নতুন ফ্ল্যাগশিপ স্টোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথি, সর্বসাধারণ ক্রেতা, ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্তর্জাতিক মানের লাক্সারি পোশাক ও অ্যাকসেসরিজের জন্য পরিচিত ইল্লিয়ীন খুব অল্প সময়ের মধ্যে ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন এই আউটলেটে মিলবে ব্র্যান্ডটির সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, ইল্লিয়ীনের পোশাকের মান ও ডিজাইন সবসময়ই ক্রেতাদের মুগ্ধ করে। বিশেষ করে তাদের সাহারা ও লাক্সারি কালেকশনগুলো আন্তর্জাতিক ব্র্যান্ডের সমকক্ষ।
ক্রেতাদের মতে উত্তরায় এমন একটি সুন্দর শোরুম চালু হওয়ায় এই এলাকার ফ্যাশনপ্রেমীদের জন্য কেনাকাটা আরও সহজ হয়ে যাবে।

ব্র্যান্ডটির সেলস অপারেশন্স ম্যানেজার আবু আদম বলেন, বিশ্বমানের লাক্সারি ব্র্যান্ড হিসেবে ইল্লিয়ীন শুরু থেকেই কোয়ালিটি এবং এক্সেপ্সনাল পণ্য ও সেবা নিয়ে কাজ করছে। আমরা কেবল পোশাক নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে আমাদের কাস্টমারদের লাক্সারির অভিজ্ঞতা দিতে চাই। গ্রাহকদের ভালোবাসায় আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি। উত্তরার নতুন ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং আমাদের সেই যাত্রারই অংশ। ইল্লিয়ীন শুধু লাইফস্টাইল ব্র্যান্ড না, এটি একটি এক্সপিরিয়েন্স।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?