ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রমজান মাসকে সামনে রেখে ১০ হাজার টন ছোলা কিনবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৪, ২:৩৪ বিকাল

Link Copied!

রমজান মাসকে সামনে রেখে অস্ট্রেলিয়া থেকে ১০ হাজার মেট্রিক টন ছোলা কিনবে সরকার। এতে ব্যয় হবে ১০২ কোটি টাকার মতো। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, রমজান মাসে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য অস্ট্রেলিয়া থেকে ১০ হাজর মেট্রিক টন ছোলা কেনার অনুমতি দেয়া হয়েছে। এর ক্রয়মূল্য হবে ১০১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৭ টাকা ৩৯ পয়সা। এর মধ্যে অস্ট্রেলিয়ার ডিএসএল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে কেনা হবে ৪ হাজার মেট্রিক টন ছোলা। আর মেসার্স অস্ট-গ্রেইন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড থেকে কেনা হবে ৬ হাজার মেট্রিক টন।

সভায় ছোলা ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ইউরিয়া সার, চিনি ও সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান, চাল, ডাল ও ছোলাসহ অত্যাবশ্যকীয় কোন পণ্যের দাম বাড়তে দেয়া যাবে না, যাতে মানুষের কষ্ট হয়। রমজান সামনে রেখে ছোলা ও তেল আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। এরপর খেজুরও আমদানি করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক