ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রমজানে রাজধানীর সড়ক সকালে ফাঁকা, বিকেলে যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মার্চ ২০২৪, ৯:৫৩ সকাল

Link Copied!

রমজান মাসে ঢাকায় যানজট হবে– এমন আশঙ্কা আগে থেকেই ছিল। শুধু নতুনবাজার থেকে কাকলী নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল দুপুরের পর গাড়ির চাপ বাড়তে থাকে। থেমে থেমে চলে সব গাড়ি। রমজানে যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নানা উদ্যোগ নিলেও গতকাল হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। প্রথম রোজায় সকালে রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা ছিল। তবে বিকেলে অফিস ছুটির পর যানজট বাড়তে শুরু করে।

বিকেল সাড়ে ৫টার দিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে সোনারগাঁও ক্রসিংয়ে যান। এ সময় তিনি বলেন, ‘নগরবাসী কর্মস্থল থেকে ফিরে যেন পরিবারের সঙ্গে ইফতার করতে পারে, সেজন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সব থানার কর্মকর্তারা ট্রাফিক ব্যবস্থাপনায় রাস্তায় রয়েছেন।’ শাহবাগ-ফার্মগেট সড়কে গাড়ির চাপ নেই জানিয়ে তিনি বলেন, ‘মহাখালীর পর থেকে বিমানবন্দর পর্যন্ত গাড়ির চাপ তৈরি হয়েছে। গুলশান এলাকায় গাড়ির চাপ আছে। এ ছাড়া রাজধানীর অন্য এলাকায় তেমন চাপ নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোজার মাসে ফুটপাত যাতে নতুন করে দখল না হয়, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে দেড় ঘণ্টার ব্যবধানে সব অফিস-আদালতে কাজ শুরু হয়। বিকেলে অফিস ছুটি হয় কাছাকাছি সময়ে। এ কারণেই সকাল-বিকেলে যানজট তৈরি হয়। বিড়ম্বনায় পড়ে নগরবাসী। যাত্রীরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন গন্তব্যের উদ্দেশে। দুপুরের পর হানিফ ফ্লাইওভারে ঢাকামুখী গাড়ির চাপ তৈরি হয়। বাবুবাজারের যানজট ছড়িয়ে পড়ে তাঁতীবাজার, গুলিস্তান, পল্টনসহ আশপাশ এলাকায়। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, আজিমপুর এলাকায় ভোগান্তিতে পড়ে মানুষ। মহাখালী থেকে উত্তরা-আবদুল্লাহপুর সড়কে গতকাল বিকেল থেকে ছিল যানবাহনের চাপ।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা