ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রবি এলিট ও এপেক্স ফুটওয়্যারের কৌশলগত অংশীদারিত্ব

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৫, ৫:৩৫ বিকাল

Link Copied!

রবি আজিয়াটা পিএলসি তাদের প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট-কে আরও সমৃদ্ধ করতে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে। এই উদ্যোগের মাধ্যমে রবি এলিট সদস্যরা এখন এপেক্সের নতুন কালেকশনে বিশেষ ছাড়, এক্সক্লুসিভ ও পার্সোনালাইজড শপিং সুবিধা উপভোগ করতে পারবেন।

এ অংশীদারিত্বের আওতায় সদস্যদের জন্য থাকছে ব্যক্তিগতকৃত ও প্রিমিয়াম ইন-স্টোর শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের সুবিধা ও সন্তুষ্টি আরও বাড়াবে।

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবীর এবং ডেপুটি ম্যানেজার (সিআরএম) মো. তারিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম, যার মাধ্যমে গ্রাহকরা সারা বছর এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা উপভোগ করে থাকেন। বিভিন্ন পণ্য ও সেবায় আকর্ষণীয় ছাড় ও বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে রবি তাদের প্রিমিয়াম গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রবাসীদের জন্য নতুন ব্যাংক হিসাব সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ডুবে ৪০ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো কত?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards