ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রবি আজিয়াটার সিইও জিয়াদ সাতারা এখন এমটবের সভাপতি

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

Link Copied!

রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা নির্বাচিত হয়েছেন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি হিসেবে। আজ ১১ মার্চ ২০২৬ এমটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হয়ে ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: ইয়োহান বুসে (বাংলালিংক), ভাইস প্রেসিডেন্ট: ইয়াসির আজমান (গ্রামীণফোন), পরিচালক: নূরুল মাবুদ চৌধুরী (টেলিটক)

সভা সঞ্চালনা করেন এমটব মহাসচিব ও পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিকসন, হুয়াওয়ে, বাংলালিংক, গ্রামীণফোন, রবি আজিয়াটা ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, “এমন এক সময়ে এমটবের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত, যখন মোবাইল টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পের অংশীজনদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এই খাতের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য জনগণের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা অনুধাবন করা এবং উদ্ভাবন বিকশিত হওয়ার পরিবেশ তৈরি করা। আমরা সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ অব্যাহত রাখব এবং নিশ্চিত করব যে এই শিল্প দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

এমটব আশাবাদী যে, জিয়াদ সাতারা ও নবনির্বাচিত পরিচালকদের নেতৃত্বে দেশের মোবাইল টেলিযোগাযোগ খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং ডিজিটাল অর্থনীতিতে এই শিল্পের ভূমিকা আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা