ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রবির নতুন এমডি ও সিইও হচ্ছেন জিয়াদ সাতারা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ৪:১২ বিকাল

Link Copied!

দেশের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ টেলিকম নেতা জিয়াদ সাতারাকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।

বর্তমানে রবির ভারপ্রাপ্ত সিইও ও সিএফও এম. রিয়াজ রশীদ জিয়াদ সাতারার দায়িত্ব গ্রহণ পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করবেন।

জিয়াদ সাতারা টেলিযোগাযোগ খাতে তিন দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। বাংলাদেশ, জর্ডান, ইতালি ও কম্বোডিয়ার মতো বিভিন্ন দেশে মোবাইল, ব্রডব্যান্ড ও ফিক্সড-লাইন সেবায় উদ্ভাবন, বাণিজ্যিক উৎকর্ষ এবং প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন।

বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর সিইও ও সিটিও হিসেবে দায়িত্ব পালন করে জিয়াদ অর্জন করেছেন কৌশলগত নেতৃত্বদানের সুনাম। ইতালির উইন্ড টেলিকমিউনিকেশনে চিফ টেকনোলজি অফিসার, বাংলালিংকের প্রধান নির্বাহী, জর্ডানের উমনিয়াহ’র সিইও এবং সর্বশেষ কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটায় সফলভাবে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাই এক বার্তায় বলেন, “জিয়াদ সাতারার রয়েছে প্রখর কৌশলগত দৃষ্টিভঙ্গি, গ্রাহকদের চাহিদা বোঝার গভীর ক্ষমতা এবং দক্ষ টিম গঠনের সফল অভিজ্ঞতা। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রবি তার বাজার অবস্থান আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি ও উন্নততর সেবায় এগিয়ে যাবে।”

টেলিকম খাতে আধুনিকীকরণ, ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে রবি আগামীর পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা নিয়ে রবি পরিবার নতুন সিইও জিয়াদ সাতারাকে স্বাগত জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস