ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

যৌনকর্মী ও হিজড়াদের জীবনমান উন্নয়নে ৬ সংস্থার চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৩, ৮:২৬ বিকাল

Link Copied!

তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীদের জীবন মান উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য কাজ করছে এমন ৬টি কমিউনিটি বেসড অর্গনাইজেশন এর সাথে ‘আশার আলো সোসাইটি’র একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্গনাইজেশনগুলো হলো দূর্জয় নারী সংঘ, সন্ধি নারী সংঘ, আলোর মিছিল নারী কল্যান সংস্থা, আলোকিত নারী উন্নয়ন সমিতি, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ এবং বাধঁন হিজড়া সংঘ।

আজ শুক্রবার সকালে (১০ নভেম্বর ২০২৩) ‘আশার আলো সোসাইটি’র কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএনএইডস, বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডাঃ সায়মা খান বলেন, ‘বাংলাদেশে ছোট ছোট সংস্থাগুলোর ক্যাপসিটি বিল্ডিং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা কমিউনিটির মধ্যে রিসোর্স তৈরী করবে, কমিউনিটিকে সার্পোট করার জন্য। তাদের সত্যিকার ক্ষমতায়ন তাদেরকে সামনের দিকে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এ সময় সোয়াসা বাংলাদেশ এর কান্ট্রি কো-অর্ডিনেটর জান্নাত হুসনা জানান, প্রকল্পটির মাধ্যমে কমিউনিটি পর্যায়ে টিকসই নেতৃত্ব গঠনে কারিগরী সহায়তা প্রদান ও জাতীয় পর্যায়ে সামাজিক ন্যায়বিচার, সমতা এবং মানবাধিকার সম্পর্কে সচেতন করতে সহায়তা করবে এই প্রকল্পটি।

Women’s Fund asia এর অর্থায়নে ও আশার আলো সোসাইটি’র ব্যবস্থাপনায় তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীদের জীবন মান উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য Strengthen CBO’s for Sustainability (CSFS) প্রকল্পের আওতায় চলতি বছরের আগষ্ট মাস থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএফপিএ এর প্রতিনিধি ডা: রাহাত আরা নুর ও ডা: রোকসানা ইয়াসমিন, এবং আশার আলো সোসাইটির উপ-নির্বাহী পরিচালক কে,এস,এম, তারিক ও সহ ৬ সংস্থার প্রতিনিধিগণ।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে