ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যশোর জেলায় ৩৩হাজার ৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৪, ১:৪৩ বিকাল

Link Copied!

চলতি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় ৬ জেলায় ৩৩ হাজার ৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে। এ ৬ জেলা হচ্ছে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। আবাদকৃত জমিতে ৫লাখ ৯৯ হাজার ১০৪ মেট্রিক টন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জোন কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যশোর জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৬ হাজার ৯শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪১ মেট্রিক টন। ঝিনাইদহ জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৪ হাজার ৪শ’ হেক্টর জমিতে।এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫ হাজার ৩২৮ মেট্রিক টন। মাগুরা জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৯শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪৬২ মেট্রিক টন।

কুষ্টিয়া জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৪ হাজার ৮শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ হাজার ৮০ মেট্রিক টন। চুয়াডাঙ্গা জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ১১ হাজার ৮শ’৫০ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৩৭ মেট্রিক টন এবং মেহেরপুর জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে ৪ হাজার ২শ’ হেক্টর জমিতে। এ জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৩৫৬ মেট্রিক টন।

যশোর কৃষি জোনের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায় বলেন, এ কৃষি জোনের অধীন ৬টি জেলা সবজি চাষের জন্য উর্বর ক্ষেত্র। অন্যান্য বছরের ন্যায় এবারও এসব জেলায় গ্রীষ্মকালীন সবজির আবাদ ভালো হয়েছে। শাকসবজির চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর গ্রীষ্মকালীন শাকসবজির বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক