ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. সর্বশেষ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন ও উন্নয়ন ত্বরান্বিত করতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা, অংশীদারত্ব ও ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় শিবলি আলম বাংলাদেশে বিদেশি বিনিয়োগে নানা ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী এসব সমস্যার দ্রুত সমাধান এবং একটি আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।

সাক্ষাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

realme Tops Smartphone Sales on Daraz and Pickaboo

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ