ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

মোবাইল ইন্টারনেট: ডাটা প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুলাই ২০২৪, ১২:০৪ বিকাল

Link Copied!

মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ ও ৩ দিন মেয়াদে ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

গত বছরের ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড এই তিন মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ৭ কোটি গ্রাহকের পছন্দ ৩ দিন মেয়াদি প্যাকেজ।

নতুন ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষুদ্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররা। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২৮ জুলাই) বিটিআরসিতে ফোরজি চালু নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

এ নিয়ে বিটিআরসির চেয়ারম্যান জানান, নির্দেশনা মেনে মধ্যরাত থেকেই প্রিপেইড ও পোস্টপেইড মিলে ১ ও ৩ দিন মেয়াদি ৬টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। ৩১ থেকে ৫৪ টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবি। আজ সোমবারের মধ্যে ১ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোনও।

নতুন নির্দেশনার পর সাড়ে ১২ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ১, ৩, ৭, ৩০ ও আনলিমিটেড এই পাঁচ মেয়াদে ৪০টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প