ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মেহেরপুরে সবজির দামে আগুন, সপ্তাহে কেজিতে বেড়েছে ৫–১৫ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ সকাল

Link Copied!

বাজারে সরবরাহ কমে যাওয়ায় মেহেরপুরের বিভিন্ন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, পটল, কচুর লতি ও কাঁচা কাঁঠালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বর্তমানে এসব সবজি কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, ঢ্যাঁড়স, কাঁচা কলা ও পুঁইশাক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে।

অথচ মাত্র সাত দিন আগেও এসব সবজির দাম ছিল ২০ টাকার মধ্যে। একই সঙ্গে আদা, রসুন ও কাঁচা মরিচের দামও বেড়েছে। তবে আলু ও পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়াই দাম বৃদ্ধির মূল কারণ। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন প্রান্তে সবজি পরিবহনে ভোগান্তি তৈরি হয়েছে, যা দামে প্রভাব ফেলছে।

আড়ত ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কিছুটা বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা করা যায়।

আরেক ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, মেহেরপুরের সবজি দেশের বড় বড় মোকামে সরবরাহ করা হয়। কিন্তু বর্তমানে মাঠে উৎপাদন কম এবং পরিবহন জটিলতার কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

কৃষক হামিদুল ইসলাম বলেন, তীব্র গরমে মাঠে ফসল নষ্ট হচ্ছে। এছাড়া ডিজেল সংকটের কারণে সেচ দিতে সমস্যা হচ্ছে। ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।

থকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান জানান, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে খুচরা বাজারে কেউ যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি জরুরি। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ দিনের মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

উল্লেখ্য, মেহেরপুর বড়বাজার কাঁচামাল আড়ত থেকে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা

স্বাস্থ্যখাতে জলবায়ু-সহিষ্ণু রূপান্তরের নতুন পথে বাংলাদেশ

অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণ জরুরি

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সিলেট বিভাগে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ, ছয় মাসে আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬