ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মেহেরপুরে ভোক্তা পর্যায়ে মাংসের মূল্য নির্ধারণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ মার্চ ২০২৪, ৯:২২ সকাল

Link Copied!

মেহেরপুর, জেলায় গতকাল ভোক্তা পর্যায়ে প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৮০ টাকা এবং প্রতিকেজি ছাগলের মাংসের মূল্য একহাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত (২৪ মার্চ ২০২৪) রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা পর্যায়ে মাংসের যৌক্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, জেলা চেম্বার এন্ড কমার্স এর সভাপতি আরিফুল এনাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ।

সভায় সবার সম্মতিক্রমে, ভোক্তা পর্যায়ে প্রতিকেজি গরুর মাংস ৬৮০ টাকা ও প্রতিকেজি ছাগলের মাংস একহাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা