ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

মেঘনায় যৌথ অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৬, ১০:৪১ সকাল

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় মৎস্য বিভাগ মেঘনা নদীর এখলাসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

অভিযান চলাকালে ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী এমভি কর্ণফুলি-৪ লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার কেজি বা ২ মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়, যা স্থানীয় হিসাবে প্রায় ৫০ মণের সমান। পরে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, ইলিশের পোনা জাটকা শিকার, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে নদীপথে জাটকা পাচারের চেষ্টা করছে, যা ভবিষ্যতের ইলিশ উৎপাদনের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, ‘জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা’—এই লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীপথের পাশাপাশি সড়ক ও নৌপথে নজরদারি আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা