ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মৃত্যুঝুঁকি না থাকলে ডেঙ্গু টিকা ট্রায়াল করতে চায় বিএসএমএমইউ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৩, ২:৪০ বিকাল

Link Copied!

ডেঙ্গুর যেসব টিকা অন্য দেশে তৈরি হয়েছে, মৃত্যুঝুঁকি না থাকলে সেসব টিকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ট্রায়াল করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, টিকা নিয়ে গবেষণার জন্য বিএসএমএমইউতে ভাইরোলজিস্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

রোবরাব (২০ আগস্ট) বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

দেশে এখনো ডেঙ্গুর টিকা প্রয়োগের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, দেশে এ বছর এক লাখের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে এই ভাইরাস প্রতিরোধে টিকা এখনো সহজলভ্য না হওয়ায় এবং টিকা নিয়ে বিতর্ক থাকায় এখনো প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ না করে ডেঙ্গু আক্রান্ত অসুস্থ রোগীদের অস্ত্রোপচার না করার আহ্বান জানিয়ে ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই নারী, তাদের একটি বড় অংশ অন্তঃসত্ত্বা ছিলেন। তাই গর্ভবতী ও শিশুদের জন্য বাড়তি সতর্কতার ব্যবস্থা রাখতে হবে। তাদের শরীরে যদি ডেঙ্গু সংক্রমণ থাকে, তা নিয়ন্ত্রণ করে অস্ত্রোপচার করা উচিত নয়।

সেমিনারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলন।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২