ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়নে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে – পরিবেশ সচিব

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ৬:৩৯ বিকাল

Link Copied!

MCPP বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সকলের মতামত নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কর্মকৌশল প্রণয়ন করতে চাই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

আজ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনার অংশ হিসেবে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান (MCPP) বাস্তবায়নের কর্মকৌশল প্রণয়নের উদ্দেশ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, MCPP বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সকলের মতামত নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কর্মকৌশল প্রণয়ন করতে চাই। তিনি বলেন, জলবায়ু অভিযোজন ও প্রশমন ব্যবস্থা গ্রহণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, বনায়ন ও বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় এ কর্মকৌশল কার্যকর ভূমিকা পালন করবে।

সভায় MCPP কর্মকৌশল প্রণয়নে পদক্ষেপ গ্রহণে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ নিজ নিজ সংস্থার পক্ষে মতামত দেন। উপস্থিত সকলে MCPP-এর দ্রুত ও কার্যকর বাস্তবায়নে তাদের পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা