ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মানহীন সার-কীটনাশক বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

দেশে মানহীন সার ও কীটনাশক বিক্রয়, বিপণন, মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়৷

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ সমন্বয় সভায় এ নির্দেশ দেওয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

সভায় কৃষি প্রণোদনা উপকারভোগী পুনরায় যাচাই-বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। মানহীন সার ও কীটনাশক বিক্রয়, বিপণন, মজুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যেসব সার ডিলার লাইসেন্স পাওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন সমন্বয় সভায় উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিএডিসির পদ সৃজন প্রক্রিয়া সম্পন্ন করতে বিএডিসি ও অর্থ বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলা হয়েছে। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজস্ব খাতে পদ সৃষ্টি সংক্রান্ত কার্যক্রম বিষয়ে অর্থ বিভাগের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা