ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভোলার চরাঞ্চলে সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৪, ১২:৫১ বিকাল

Link Copied!

ভোলা জেলায় আজ চরাঞ্চলে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে উপ সহকারী কৃষি অফিসারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ (২৬ জুন) বুধবার সকালে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

সংশ্লিষ্ট দপ্তরের হলরুমে বরিশাল অঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলি আজিম শরীফ, এ এফ এম শাহবুদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক।

বক্তারা বলেন, সরকার দেশের চরাঞ্চলের জমিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে চায়। বিশেষ করে চরাঞ্চলের ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। তাই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে উপসহকারী কৃষি অফিসারদের করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় প্রশিক্ষণে ।

প্রশিক্ষণে জেলার ৩০ জন উপসহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক