ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

ভিয়েতনামে বাংলাদেশি আলু রপ্তানির দ্বার উন্মুক্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মার্চ ২০২৬, ৩:০৯ বিকাল

Link Copied!

বাংলাদেশ থেকে আলু আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়। এর ফলে ভিয়েতনামের বাজারে বাংলাদেশি আলু রপ্তানির নতুন সুযোগ তৈরি হলো।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

ভিয়েতনামের নিয়ম অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। কর্তৃপক্ষ সেগুলো যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে রপ্তানির অনুমোদন দেয়।

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়। সফলভাবে প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমোদন পেয়েছে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ অর্জন দেশের আলু রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে এবং স্থানীয় কৃষকরাও এর মাধ্যমে উপকৃত হবেন। তিনি জানান, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে, যা দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে ভবিষ্যতে তিলসহ অন্যান্য কৃষিপণ্যও ভিয়েতনামে রপ্তানির পথ সুগম হবে। দূতাবাস বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা

স্বাস্থ্যখাতে জলবায়ু-সহিষ্ণু রূপান্তরের নতুন পথে বাংলাদেশ

অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণ জরুরি

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সিলেট বিভাগে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ, ছয় মাসে আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬