ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভালো পাট উৎপাদনের বাধা অচিরেই দূর করা হবে : পাটমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৪, ১০:০৭ সকাল

Link Copied!

ভালো পাট উৎপাদনের পাশাপাশি এই খাতকে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে মুক্ত করতে হবে। এজন্য কৃষক, জুটমিল মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পাটমন্ত্রী। তবে ভালো পাট উৎপাদনে যেসব বাধা রয়েছে সেসব অচিরেই দূর করা হবে বলেও জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (১ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, চাষীদের এমন যৌক্তিকতা বিবেচনায় পাটচাষীদের আগ্রহী করতে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। সেইসঙ্গে ফিরিয়ে আনা হবে পাটপণ্যের সুদিন।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় আরও ছিলেন- নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী আসনের সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১ জুন থেকে ৩ জুন তিনদিনব্যাপী চলবে বহুমুখী পাটপণ্য মেলা।

দিনব্যাপী সফরে নরসিংদীর পৌর পার্কে তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন পাটমন্ত্রী। এছাড়াও বাংলাদেশ জুটমিল, মদিনা জুটমিলসহ বিজেএমসির নিয়ন্ত্রণাধীন কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক