ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

ভর্তূকিতে ৩ হাজার কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ নভেম্বর ২০২৪, ৭:৪৩ বিকাল

Link Copied!

গত অর্থ বছরে দেশে সারে প্রায় ২৭ হাজার কোটি টাকার ভর্তূকি দেওয়া হয়েছে। এসব ভর্তূকি দেওয়া নিয়ে নানান প্রশ্ন রয়েছে। এজন্য সারে দেওয়া ভর্তূকি নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে যার মাধ্যমে বছরে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। পর্যায়ক্রমে আরো বেশি সাশ্রয় করা যাবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সচিবের অফিস কক্ষে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মত বিনিময় সভায় সভায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি অনূবিভাগ) ড. মোঃ মাহমুদুর রহমান, বিএজেএফ সভাপতি ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি গোলাম ইফতেখার মাহমুদ, বিএজেএফ সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেষ্ঠ্য প্রতিবেদক সাহানোয়ার সাইদ শাহীন, সংগাঠনিক সম্পাদক ও ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু খালিদ সহ নির্বাহী কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কৃষি উপকরন সরবরাহ, কৃষকের স্বার্থ সুরক্ষা ও কৃষি পন্যের উৎপাদন বাড়ানো ও কৃষিতে টেকসই সমাধান নিয়ে আলোচনা করা হয়।

কৃষি সচিব বলেন, এই মূর্হর্তে দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। মজুদ দিয়ে আগামী জানুয়ারী পর্যন্ত কোন সংকট হবে না। পাপাইলাইনে থাকা পর্যাপ্ত সার আসতে শুরু করেছে। ফলে বোরো মৌসুমে দেশে সারের কোন সংকট হবে না বলে আশা করছি। সারের মজুদ দিয়ে মার্চ-এপ্রিল পর্যন্ত চাহিদা মেটানো যাবে। সারে ভর্তুকি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ভর্তুকি থেকে অন্তত আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

আগামী দুই বছরের মধ্যে সারের সংকট থাকবে না জানিয়ে তিনি বলেন, সার পরিবহন ও মজুদের ব্যাপারে বড় একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। যার ফলে আগামী ২ বছর পর সার সংকট নামের কোন জিনিস থাকবে না। সারের অপচয় শূন্যের কোটায় নিয়ে আসার চেষ্টা করব।

আগামী সাত দিনের মধ্যে আলুর দাম কমে আসতে পারে জানিয়ে তিনি বলেন, আলু মৌসুমে আলু রোপনে যে সারের প্রয়োজন তা নিয়ে কৃষকের কোন চিন্তার কারণ নেই। একইসঙ্গে আলুর বীজের দাম ও সারের যোগান বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। জেলা প্রশাসকদের সঙ্গে মিটিং করে করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএজেএফ সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ সম্প্রতি প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালনা পর্ষদের সদস্য মনোনিত হওয়ায় অভিনন্দন জানান কৃষি সচিব।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২