ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ব্যাংকিং চ্যানেলে বাড়ানো হচ্ছে ডলার বিক্রির ব্যবধান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অগাস্ট ২০২৪, ৩:২৩ বিকাল

Link Copied!

এতদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে ১১৭ টাকায় ডলার কিনে অন্যান্য ব্যাংক ১১৮ টাকায় বিক্রি করলেও বিক্রয়মূল্যের এ ব্যবধান বাড়ানো হচ্ছে। বিশেষ করে খোলাবাজারের সঙ্গে ব্যাংকে ডলারের দামের বৈষম্য ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরইমধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে।

আলোচনায় ডলারের দাম ক্রয়মূল্যের থেকে বিক্রয়মূল্য ১ শতাংশের বদলে ২ দশমিক ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রলিং পেগ পদ্ধতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন, আপাতত এ পদ্ধতিতেই ডলারের দাম নির্ধারণ করা হবে। পরে অবস্থা স্বাভাবিক হলে বাজারভিত্তিক দামের ওপর জোর দেয়া হতে পারে।

চলতি মাসের প্রথম সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বেড়ে হয় ১২৫ টাকা। ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার না থাকায় বেশিরভাগ ক্রেতাকে দ্বারস্থ হতে হয় খোলাবাজারে। যাতে করে খোলাবাজারের ডলারের দামের সঙ্গে ব্যাংকের দামের বড় পার্থক্য ঘুচে যায়, তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স