ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বোরো ধান নিয়ে বোবা কান্না: গাইবান্ধার কৃষকদের অসহায় চিত্র

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ মে ২০২৫, ১১:২৭ সকাল

Link Copied!

গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চলে চলতি বোরো মৌসুমে কৃষকের মুখে হাসি ফুটেছিল ধানের ভালো ফলন দেখে। কিন্তু বৈরি আবহাওয়ার হঠাৎ রূপ বদলে সেই হাসি আজ কান্নায় রূপ নিয়েছে। মাঠের পাকা ধান এখন পানির নিচে, উঠানে রাখা ধান গজিয়ে উঠছে গাছ হয়ে, আর কৃষকের মুখে যেন বোবা কান্নার শব্দই প্রতিধ্বনিত হচ্ছে।

ভারি বৃষ্টিতে ডুবে গেছে নিচু এলাকার ধানখেত
গত কয়েকদিনের টানা বর্ষণে জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চলের ধানখেত পানির নিচে তলিয়ে গেছে। অনেক কৃষক ধান কাটতে পারলেও মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন না। ফলে মাঠে থাকা ধান যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাড়িতে আনা ধানও অঙ্কুরিত হয়ে যাচ্ছে।

ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত কৃষকরা
দেড় একর জমিতে চাষ করা মিনহাজ মিয়া বলেন, “গত বছরের তুলনায় এবার ধান বেশ ভালো হয়েছে। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছি।”
আরেক কৃষক জহির উদ্দিন বলেন, “লোন কইরা চাষ করছিলাম। কিছু ধান কাটি আনছি, আর তখনই শুরু হইল ঝড়-বৃষ্টি। যেগুলা জমিতে আছে, সেগুলা পানিত তলাই গ্যাছে।”

প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, “বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হলেই কেটে ফেলার পরামর্শ আমরা দিচ্ছি। জেলায় মোট ৬৫ শতাংশ ধান ইতোমধ্যে কাটা হয়েছে। আবহাওয়া দু-একদিন ভালো থাকলে ক্ষতির পরিমাণ তেমন বেশি হবে না।”

চাষাবাদের পরিসংখ্যান
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২৯ হাজার ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় সাড়ে ৮ লাখ মেট্রিক টন। কিন্তু আবহাওয়ার এই প্রতিকূল অবস্থায় সেই লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গাইবান্ধার কৃষকরা আজ এক দুঃসহ বাস্তবতার মুখোমুখি। ফসল ঘরে তোলার আগেই প্রকৃতির রুদ্ররূপ তাদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে। জরুরি সহায়তা ও সরকারি হস্তক্ষেপ না পেলে এই প্রান্তিক কৃষকদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা