ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বৈদেশিক মুদ্রা ছাড়াই চালু হলো কাউন্টার-ট্রেড ব্যবস্থা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৪, ১২:৫৪ বিকাল

Link Copied!

কাউন্টার-ট্রেড পদ্ধতিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আলোকে আমদানি করা পণ্যের মূল্য বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের মূল্যের সঙ্গে কাউন্টার-ট্রেড পদ্ধতিতে সমন্বয় করা যাবে। এতে নিবাসী রপ্তানিকারক, আমদানিকারক কিংবা ট্রেডাররা বিদেশি প্রতিসঙ্গীর সঙ্গে কাউন্টার-ট্রেড পদ্ধতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় চুক্তিবদ্ধ হতে পারবেন। গত রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্থানীয় ব্যাংক বিদেশি প্রতিসঙ্গীর নামে কিংবা বাংলাদেশি পক্ষের সঙ্গে যৌথভাবে এদেশে এস্ক্রো হিসাব পরিচালনা করবে। এর মাধ্যমে স্থানীয় আমদানিকারকের কাছ থেকে পাওয়া আমদানি মূল্য জমা হবে। জমা করা অর্থের স্থিতি দিয়ে রপ্তানি করা পণ্যের মূল্য স্থানীয় রপ্তানিকারককে পরিশোধ করা হবে। এস্ক্রো হিসাবের স্থিতি নির্দিষ্ট সময়ে বিদেশস্থ প্রতিসঙ্গীর সঙ্গে সমন্বয়ের জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। বিদেশি পক্ষের মতো বাংলাদেশি পক্ষ বিদেশস্থ ব্যাংকে এস্ক্রো হিসাব পরিচালনা করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে।

নির্দেশনায় আরও বলা হয়, এস্ক্রো হিসাবে আমদানি বাবদ অর্থ জমার বিষয় আইএমপি ফরমে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। জমা করা অর্থ দিয়ে রপ্তানিমূল্য পরিশোধের ক্ষেত্রে ইএক্সপি ফরমে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। তবে আকু পদ্ধতির আওতায় আমদানি-রপ্তানি বিষয়ক লেনদেন কাউন্টার-ট্রেড পদ্ধতিতে নিষ্পত্তি করা যাবে না।

খাত সংশ্লিষ্টদের মতে, কাউন্টার-ট্রেড পদ্ধতিতে বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকিং লেনদেন ততটা প্রয়োজন হবে না। যেসব দেশের সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার জন্য বাণিজ্য পরিচালনা করা কঠিন হয় তাদের সঙ্গে বাণিজ্য প্রসারের কার্যকরী ভূমিকা রাখবে নতুন এ পদ্ধতি।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু