ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিশ্বে ফের বাড়ছে করোনা, সতর্কবার্তা ডব্লিউএইচওর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৩, ৭:৪১ বিকাল

Link Copied!

আবারো বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। চলতি শীত মৌসুমে গত এক মাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণের শতকরা হার বেড়েছে ৫২ শতাংশ। করোনায় বাড়ছে মৃত্যুর হারও। গত ২৮ দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে ৮ শতাংশ। সংক্রমণের এই ঊর্ধ্বগতির জন্য করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা ভ্যারিয়েন্ট জেএন ডট ১ () দায়ী। গতকাল ২৩ ডিসেম্বর শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্থাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভোগান্তি এড়াতে বিশ্ববাসীকে এই ভাইরাসটি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭৭ কোটি ২০ লাখ মানুষ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৭০ লাখ জনের। বেশ কয়েক মাস বিরতির পর নভেম্বর থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১ হাজার ৬০০ জন। গুরুতর অসুস্থদের হাসাপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। শতকরা হিসেবে এক মাসে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ৫২ শতাংশ।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন ডট ১ আসলে এই ভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্টের উপধরন বা সাব-ভ্যারিয়েন্ট বিএ ডট ২ ডট ৮৬ (BN.2.86) উপধরন থেকে উদ্ভূত। গত ১৮ ডিসেম্বর জেএন ডট ১-কে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট ক্যাটাগরিভুক্ত করেছে ডব্লিউএইচও। তবে জেএন ডট ১ ধরনটি খুব দ্রুত ছড়ালেও খুব বিপদজনক নয়। জেএন ডট ১-এর জন্য আলাদা কোনো টিকার প্রয়োজন নেই, বাজারে প্রচলিত টিকাই যথেষ্ট।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত