ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ বানাচ্ছে চীন!

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৫, ১২:০৯ বিকাল

Link Copied!

বিশ্বের প্রথমবারের মতো একটি বিশেষ ধরনের ভাসমান কৃত্রিম দ্বীপ (৭৮,০০০ টন ওজনের) তৈরি করছে চীন। চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, এটি এতটাই শক্তিশালীভাবে তৈরি করা হচ্ছে যে পারমাণবিক বিস্ফোরণের শক ওয়েভ (ধাক্কা) সহ্য করতে পারবে। ভাসমান দ্বীপটি ২০২৮ সালের মধ্যে প্রস্তুত হতে পারে বলে আশা করা হচ্ছে।

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদন জানিয়েছে, বিজ্ঞানীরা বলছেন দ্বীপটির অবকাঠামো এক বিশেষ ধরনের উপাদান— ‘মেটামেটেরিয়াল’ স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে, যা পারমাণবিক বিস্ফোরণের ধাক্কাও সামলাতে সক্ষম। এছাড়াও ৬-৯ মিটার উঁচু ঢেউ এবং ক্যাটেগরি-১৭ ঝড় পর্যন্ত সহ্য করতে পারবে দ্বীপটি, যা অত্যন্ত শক্তিশালী ঝড়।

দেশটির সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং ডেকিং-এর নেতৃত্বে একটি দল আনুষ্ঠানিকভাবে ‘ডিপ-সি অল-ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্চ ফ্যাসিলিটি’ নামে এই প্রকল্প বাস্তায়নে কাজ করছে। দলটির দাবি, এটি গভীর সমুদ্রের অন্বেষণ, আবহাওয়া এবং সমুদ্রের পরিবর্তনগুলো বোঝার জন্য, নতুন প্রযুক্তি পরীক্ষা করার জন্য এবং সমুদ্রে গবেষণা করার জন্য ব্যবহার করা হবে।

প্রকল্পটির নেতৃত্বদানকারী শিক্ষাবিদ লিন ঝংকিন ইকোনমিক ইনফরমেশন ডেইলিকে বলেন, ‘২০২৮ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই ভাসমান দ্বীপটি প্রায় ১৩৮ মিটার লম্বা এবং ৮৫ মিটার চওড়া হবে, যা দেশটির সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ফুজিয়ানের সমান। এর ওজন প্রায় ৭৮ হাজার টন হবে। এর মূল ডেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫ মিটার ওপরে থাকবে। এতে ২৩৮ জন মানুষ কোনও বাহ্যিক রসদ সরবরাহ ছাড়াই প্রায় চার মাস থাকতে পারবে।

এদিকে চীন এই প্ল্যাটফর্মটিকে একটি বেসামরিক বিজ্ঞান অবকাঠামো হিসেবে বর্ণনা করলেও এর নকশায় উল্লেখ করা হয়েছে – এটি পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম। এর অর্থ হল কাঠামোটি পারমাণবিক আক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতিও টিকে থাকবে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩