ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিশ্বসেরা LEED স্কোর অর্জন করল বাংলাদেশের আদজি ট্রিমস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ সকাল

Link Copied!

পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে আদজি ট্রিমস লিমিটেড (Adzi Trims Ltd.)। প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে আন্তর্জাতিক LEED Platinum Certification লাভ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দেওয়া খাতভিত্তিক বৈশ্বিক তুলনামূলক তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্প খাতে এটিই বিশ্বের সর্বোচ্চ স্কোর।

শুক্রবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক U.S. Green Building Council (USGBC) কর্তৃক প্রদত্ত এ সনদটি প্রতিষ্ঠানটি পেয়েছে LEED BD+C: New Construction v4 ক্যাটাগরিতে। পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জ্বালানি ও সম্পদের দক্ষ ব্যবহার এবং টেকসই উৎপাদনব্যবস্থার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে এ অর্জনকে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ৯৭ পয়েন্ট অর্জন শুধু আদজি ট্রিমস লিমিটেডের জন্য নয়, বাংলাদেশের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস শিল্পের জন্যও একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে দেশের বিশেষায়িত উৎপাদন খাত আন্তর্জাতিক অঙ্গনে নতুন মর্যাদা অর্জন করেছে।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিল্পপ্রতিষ্ঠান

ইনডেট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া, কালামপুরে অবস্থিত। ২০১২ সালে ইনডেট গ্রুপের অধীনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালের শেষ দিকে নিজস্ব উৎপাদন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে আদজি ট্রিমস লিমিটেডে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য উৎপাদন করছে। দেশি-বিদেশি ক্রেতাদের জন্য সমন্বিত ওয়ান-স্টপ সোর্সিং সল্যুশন (One-Stop Sourcing Solution) দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্মিলিত প্রচেষ্টার ফল আন্তর্জাতিক স্বীকৃতি

আদজি ট্রিমস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, এই আন্তর্জাতিক অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা, নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা। প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, প্রকৌশলী, টেকনিশিয়ান এবং ব্যবস্থাপনা দলের প্রত্যেক সদস্যের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি এ অর্জনে সহযোগিতার জন্য দেশি-বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, সরবরাহকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের আস্থা, সহযোগিতা ও সমর্থন এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়।

টেকসই শিল্পায়নে ভবিষ্যৎ অঙ্গীকার

ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন, টেকসই শিল্পায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনব্যবস্থার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে আদজি ট্রিমস লিমিটেড।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখা।

আদজি ট্রিমস লিমিটেডের প্রত্যাশা, তাদের এই অর্জন বাংলাদেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

প্রতিষ্ঠানটি তাদের এই অর্জনকে ৯৭ পয়েন্ট, ১ হাজার ৮০০ সহকর্মীর সম্মিলিত শক্তি এবং ক্রেতাদের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে আরও উঁচুতে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘে মানবাধিকার প্রস্তাব পাস, ১২৮ দেশের সমর্থন

শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

DNCC Observes World Day of Remembrance for Road Traffic Victims

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে ডিএনসিসি

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যুঝুঁকি

শুধু ঝড়-বৃষ্টি নয়, সুপার এল নিনো ঘটাতে পারে আরও যেসব অদ্ভুত ঘটনা

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

নলছিটিতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের, আহত বহু

জলবায়ু পরিবর্তনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে মেক্সিকোর গ্রাম

‘তেল মাফিয়ার কাছে জিম্মি বিশ্ব’, কপ৩১-এ পানামার মন্ত্রীর ক্ষোভ

৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার