ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিরোধ নিষ্পত্তিতে আইনজীবীদের দক্ষতা বাড়াতে জাইকার ‘অ্যাডভান্সড মিডিয়েশন ট্রেনিং’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ সকাল

Link Copied!

বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় আইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘অ্যাডভান্সড মিডিয়েশন ট্রেনিং’ আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ডেভেলপমেন্ট অব মেডিয়েশন অ্যান্ড সিভিল লিটিগেশন প্র্যাকটিসেস ফর এনহ্যান্সমেন্ট অব অ্যাক্সেস টু জাস্টিস’ প্রকল্পের আওতায় ২১ ও ২২ ডিসেম্বর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল মধ্যস্থতাকারীদের সক্ষমতা জোরদার করা। গত ১ ও ২ আগস্ট অনুষ্ঠিত প্রাথমিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যস্থতা সংক্রান্ত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আরও উন্নত করা হয়। একই সঙ্গে বাস্তব মামলায় মধ্যস্থতার কৌশল কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মধ্যস্থতা বা মেডিয়েশন ব্যবস্থাকে শক্তিশালী করে সবার জন্য ন্যায়বিচার সহজলভ্য করা। এর অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল মাসে নরসিংদী ও কুমিল্লা-এই দুই পাইলট জেলায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধ মামলা ছাড়াই নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক আইনি সংশোধনের মাধ্যমে মামলা-পূর্ব মধ্যস্থতায় ‘বিশেষ মধ্যস্থতাকারী’ ধারণা যুক্ত করা হয়েছে, যেখানে প্রশিক্ষিত ও অভিজ্ঞ আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারকরা মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন বিশ্বখ্যাত জাপানি মধ্যস্থতা বিশেষজ্ঞ অধ্যাপক মিয়াতাকে মাসাকো। এতে পাইলট জেলার লিগ্যাল এইড কর্মকর্তা ও আইনজীবীসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। কর্মসূচিতে মধ্যস্থতার মৌলিক ধারণা পুনরালোচনার পাশাপাশি লেকচার ও মক-মধ্যস্থতা অনুশীলনের মাধ্যমে উন্নত ও প্রয়োগমূলক দক্ষতা শেখানো হয়। ইন্টারেক্টিভ পদ্ধতিতে বাস্তব মামলার উদাহরণ ব্যবহার করে প্রশিক্ষণ পরিচালিত হওয়ায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষণ শেষে ৪০ জন অংশগ্রহণকারীর সবাই সফলভাবে কর্মসূচি সম্পন্ন করেন। এ উপলক্ষে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বাধ্যতামূলক মধ্যস্থতা শুধু একটি আইনি পরিবর্তন নয়; এটি সবার জন্য সহজলভ্য ও কার্যকর বিচার নিশ্চিত করার অঙ্গীকার।” অনুষ্ঠানে অধ্যাপক মিয়াতাকে মাসাকো অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

আয়োজকদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা আইনজীবীরা তাদের পেশাগত কাজে কার্যকরভাবে প্রয়োগ করতে পারবেন। এর ফলে দেশে মধ্যস্থতা চর্চা আরও শক্তিশালী হবে এবং বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার আরও সহজ হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২