ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চিংড়ি রেণু, গাঁজা ও ফুচকা জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ সকাল

Link Copied!

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একাধিক অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, গাঁজা ও ফুচকা জব্দ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে অবস্থান নিয়ে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন দুটি ছোট ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ককপিটের কার্টনের মধ্যে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা উদ্ধার করা হয়। এসব পোনা অবৈধভাবে ভারত থেকে আনা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত পোনাগুলো পরবর্তীতে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে বিক্রি করে সর্বোচ্চ দরদাতার কাছে হস্তান্তর করে।

অন্যদিকে, সিন্দুরখান বিওপি পরিচালিত পৃথক অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিমাইলত এলাকায় জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ ফুচকা জব্দ করা হয়। এসব পণ্য কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এছাড়া চিমটিবিল বিওপির আরেকটি অভিযানে খাসপাড়া এলাকা থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার