ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিএসটিআইকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৬, ৩:৩৫ বিকাল

Link Copied!

জাতীয় মান উন্নয়ন, ভোক্তা সুরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মান ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইয়ের জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে বিএসটিআইকে আরও কার্যকর, গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, দেশের বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণ জোরদার, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বিএসটিআইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। অনুষ্ঠানে বক্তারা নীতিনির্ধারণ, শিল্পায়ন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় নির্ভুল পরিমাপের গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার