ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ এপ্রিল ২০২৪, ১২:২১ বিকাল

Link Copied!

এক মাস সিয়াম সাধনার পর আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উৎসব আর আনন্দের আমেজ সবখানে। দিনের শুরু হয়েছে ঈদের জামাতের মাধ্যমে। রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় এই মসজিদে।

তবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয় জাতীয় ঈদগাহে। একই সঙ্গে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির ছিলেন কারি মো. ইসহাক মুয়াজ্জিন।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এহসানুল হক, মুকাব্বির ছিলেন হাফেজ মো. আতাউর রহমান। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী। চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। ইমামতি করেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বির ছিলেন মো. জসিম উদ্দিন। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করেন হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন, মুকাব্বির ছিলেন মো. রুহুল আমিন।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প