ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বার্ড ফ্লু সংক্রমিত প্রথম মানুষ নানা জটিলতায় মারা গেছে : ডব্লিউএইচও

প্রতিবেদক
admin
৯ জুন ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ

Link Copied!

এইচ৫এন২ বার্ড ফ্লুতে সংক্রমিত এক ব্যক্তি নানাবিধ শারীরিক জটিলতার কারণে মারা গেছে। তিনি ছিলেন এ ভাইরাসে সংক্রমিত হওয়া প্রথম মানুষ। এ ব্যাপারে তদন্ত চলছে। গত (৭ জুন) শুক্রবার ডব্লিউএইচও এ কথা জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মেক্সিকোর পরীক্ষাগারে মানব দেহে এইচ৫এন২ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের বিষয়টি প্রথম নিশ্চিত করা হয়।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির দীর্ঘস্থায়ী কিডনি রোগ, টাইপ ২ ডায়াবেটিস ও দীর্ঘদিনের সিস্টেমিক আর্টারিয়াল হাইপারটেনশনের ইতিহাস ছিল।

১৭ এপ্রিল এ ব্যক্তির তীব্র জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি বমি ভাব ও সাধারণ অসুস্থতা শুরু হওয়ার আগে তিনি তিন সপ্তাহ ধরে শয্যাশায়ী ছিলেন।
এক সপ্তাহ পর লোকটিকে মেক্সিকো সিটিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেদিনই তিনি মারা যান।

ডব্লিউএইচও’র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘লোকটি কেবলমাত্র এইচ৫এন২ ভাইরাসে নয়, তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় মারা গেছেন।

লিন্ডমেয়ার বলেন, ফ্লু ও অন্যান্য ভাইরাসের জন্য তার লাশ পরীক্ষা করা হলে এইচ৫এন২ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এদিকে হাসপাতালে তার সংস্পর্শে আসা সতেরো জনের শরীরে ভাইরাসটি সনাক্তে স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে।

এইচ৫এন২ ভাইরাসে সংক্রমিত হওয়ার কয়েক সপ্তাহ আগে লোকটির বাসায় তার সংস্পর্শে আসা ১২ জনের সকলেরও এ ভাইরাস পরীক্ষার রির্পোর্ট নেগেটিভ এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ