ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাজার স্বাভাবিক রাখতে ভোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চায় এফবিসিসিআই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মার্চ ২০২৪, ১২:৪৫ বিকাল

Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গত (২৬ মার্চ ২০২৪) মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি, মজুত, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।

এফবিসিসিআইর উদ্যোগে বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতি যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতির সভাপতি আতিক উল্যাহ।

মতবিনিময় সভায় মো. আমিন হেলালী বলেন, ভোক্তার ভোগান্তি ও ব্যবসায়ীদের যাতে খারাপ অপবাদ না হয় সেজন্য এফবিসিসিআই কাজ করছে। তবে শুধু ভোক্তা কিংবা শুধু ব্যবসায়ীদের পক্ষে একতরফাভাবে সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি।

ভোক্তাদের কথা বিবেচনা করে ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আগামী ঈদ পর্যন্ত এফবিসিসিআই নিয়মিত রাজধানীর বিভিন্ন মার্কেট মনিটরিং ও সতর্কতামূলক সভা চালাবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এফবিসিসিআইর অধীন সব ব্যবসায়ী যাতে ট্রেড লাইসেন্সসহ যাবতীয় নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করে, সেদিকে আমরা আগাচ্ছি। একদিনে হয়ত সব সমস্যা সমাধান হবে না। কিন্তু এফবিসিসিআই-এ ব্যাপারে কাজ করছে। ভোক্তা কিংবা ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়গুলো নিয়ে বাস্তবভিত্তিক সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হবে।

অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে মো. আমিন হেলালী বলেন, শুধু ব্যবসায়ী নয়, সব ক্ষেত্রেই দুষ্কৃতকারী রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অসৎ উপায়ে ব্যবসা পরিচালনা করলে সরকারের কাছে তাদের নাম পরিচয় প্রকাশ করে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন মো. আমিন হেলালী।

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দেন ব্যবসায়ী ও বাজার কমিটির নেতারা।

সভায় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, শহিদুল হক মোল্লা, কাওসার আহমেদ, নিয়াজ আলী চিশতী, সৈয়দ মো. বখতিয়ার, হাজী মো. আবুল হাসেমসহ নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতি ও বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ