ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বাংলালিংক–হুয়াওয়ে কৌশলগত অংশীদারিত্বে নতুন বিনিয়োগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৫ সকাল

Link Copied!

দেশের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত ও সমৃদ্ধ করতে আবারও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে কৌশলগত বিনিয়োগে যুক্ত হয়েছে বাংলালিংক। ‘কাস্টমার-ফার্স্ট’ নীতি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি যেসব উদ্যোগ নিয়ে কাজ করছে, তার অংশ হিসেবেই এ নতুন সহযোগিতা।

বাংলালিংক জানায়, এই বিনিয়োগের ফলে দেশজুড়ে ডিজিটাল সেবার বৈচিত্র্য আরও বৃদ্ধি পাবে, ঘরের ভেতরে নেটওয়ার্ক আগের তুলনায় আরও শক্তিশালী হবে এবং স্মার্ট ও এআই প্রযুক্তিনির্ভর সেবার ব্যবহার আরও সহজ ও কার্যকর হবে।

নতুন অংশীদারিত্বের আওতায় ঢাকার গুরুত্বপূর্ণ সাইটগুলোতে আধুনিকায়ন কার্যক্রম চালাবে বাংলালিংক। উন্নত নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করা, সেবার অভিজ্ঞতার মান বাড়ানো এবং ভবিষ্যতে বরাদ্দকৃত তরঙ্গের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে অত্যাধুনিক, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এখন ডিজিটাল সেবা কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্যও খুব স্পষ্ট-মাইবিএল, টফি ও রাইজসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা সমৃদ্ধ করা। হুয়াওয়ের এই কৌশলগত বিনিয়োগ আমাদের ডিজিটাল ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”

হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী জেসন উ বলেন, “তিন দশকেরও বেশি সময় ধরে পারস্পরিক সম্মান ও প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা বাংলালিংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় অংশীদার। নতুন এই চুক্তি আমাদের দীর্ঘদিনের সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। আমরা বিশ্বাস করি, এই মাইলফলক ভবিষ্যতের আরও বড় সাফল্যের সূচনা করবে।”

নতুন বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রযুক্তিগত উৎকর্ষ ও গ্রাহকসেবায় প্রতিযোগিতা আরও বাড়বে-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩