ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ সড়ক
  4. জীবন বীমা ও ব্যাংক
  5. লাইফস্টাইল
  6. মতামত

বাংলাদেশে কত টাকার টিকিট বিক্রি পাঠানের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মে ২০২৩, ৮:১৪ বিকাল

Link Copied!

বিশ্বব্যাপী আর ওটিটিতে মুক্তির পর বাংলাদেশের সিনেমা হলে গত শুক্রবার মুক্তি পায় বলিউড কিং শাহরুখ খানের আলোচিত ‘পাঠান’ সিনেমা। তৃতীয় সপ্তাহে এসে দেশের ৪০টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ১৭৬টি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। দেশের সিনেপ্লেক্সে সিনেমাটি দর্শক টানলেও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি তেমন ভালো যাচ্ছে না বলে জানিয়েছে সিনেমা হল মালিকরা। সিনেমাটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দাবি করেছে, প্রথম সপ্তাহে ৮৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে, দ্বিতীয় সপ্তাহে সেটি ৬৫ লাখ টাকা। সব মিলিয়ে ১৪ দিনে বাংলাদেশে মোট এক কোটি ৫০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘পাঠান’ সিনেমার। এর আগে সিনেমাটির পরিবেশক সত্যদীপ সাহা যিনি বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিয়েছেন তিনি গণমাধ্যমটির কাছে দাবি করেছেন, ‘এই আয় দুর্দান্ত এবং এটি বছরের (বাংলাদেশের) সবচেয়ে বড়।’ ২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত