ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ সকাল

Link Copied!

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানাতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ চালু করেছে। ২০২৬ এএফসি উইমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো অংশগ্রহণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনটির অনুপ্রেরণা নারী ফুটবল দলের শৃঙ্খলা, দৃঢ়তা ও আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যাওয়ার যাত্রা থেকে। একই সঙ্গে এটি ইনফিনিক্সের দর্শনকে তুলে ধরে—যেখানে ‘নাম্বার ১’ কেবল একটি অবস্থান নয়, বরং কর্ম, বিশ্বাস ও আকাঙ্ক্ষার মানসিকতা।

উদ্যোগটির অংশ হিসেবে ইনফিনিক্স একটি ইন্টার‌অ্যাকটিভ ফটোকার্ড অ্যাক্টিভিটি চালু করেছে, যেখানে ভক্তরা সরাসরি অংশ নিয়ে নারী ফুটবলারদের প্রতি সমর্থন জানাতে পারবেন। অংশগ্রহণকারীরা নিজেদের ছবি দিয়ে একটি ব্যক্তিগত ক্যাম্পেইন ফটোকার্ড তৈরি করতে পারবেন এবং এক লাইনের শুভেচ্ছা বার্তার মাধ্যমে জাতীয় দলের পাশে দাঁড়াতে পারবেন।

এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা সদ্য উন্মোচিত ইনিফনিক্স নোট এজ স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।

অংশ নিতে ব্যবহারকারীদের ক্যাম্পেইন মাইক্রোসাইটে নিজেদের ছবি আপলোড করতে হবে, সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ফটোকার্ড ডাউনলোড করে ফেসবুক প্রোফাইলে পাবলিক পোস্ট করতে হবে। পোস্টে #InfinixNOTEEdge এবং #NO1InAction হ্যাশট্যাগসহ বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে একটি সংক্ষিপ্ত বার্তা যুক্ত করতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ক্যাম্পেইন ঘোষণার পোস্টে ‘Done’ লিখে নিজের পোস্টের স্ক্রিনশট কমেন্ট করলেই অংশগ্রহণ সম্পন্ন হবে।

ইনফিনিক্স জানিয়েছে, পোস্টের এনগেজমেন্ট এবং বার্তার শক্তির ভিত্তিতে মোট তিনজন বিজয়ী নির্বাচন করা হবে। ক্যাম্পেইনটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে ৫০ জনের বেশি ইনফ্লুয়েন্সার ও কী অপিনিয়ন কনজিউমার (কেওসি) ক্যাম্পেইনে যুক্ত থাকবেন, যারা নিজেদের প্রোফাইল থেকে ক্যাম্পেইন ফটোকার্ড তৈরি ও শেয়ার করবেন।

‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইনের মাধ্যমে ইনফিনিক্স বাংলাদেশে নারী ফুটবলের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরতে এবং সম্মিলিত জাতীয় সমর্থন জোরদার করতে চায়—যেখানে বিশ্বাস, ধারাবাহিকতা ও সাহস একসঙ্গে মিলেই অর্জনকে বাস্তবে রূপ দিতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?