ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বসুন্ধরা চক্ষু হাসপাতালে নিখরচায় ৩৬ জনের ছানি অপারেশন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৩, ৪:০০ বিকাল

Link Copied!

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ৩৬ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গরি ও দুঃস্থ রোগীরা এ সুবিধা পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং ঢাকাস্থ মান্দারপুর সমিতির যৌথ উদ্যোগে তাদের অপারেশন করা হয়।

সার্জারিতে অংশ নেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডা. মজুমদার গোলাম রাব্বি এবং ডা. আক্তার ফেরদৌসি জাহান। এ দিন ২১ জন পুরুষ ও ১৫ জন নারীসহ মোট ৩৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব জানান, গরিব, দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে অনেকদিন ধরেই এ ধরনের উদ্যোগ চলছে। সারাদেশের বিভিন্ন জায়গায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় ২৯০৮ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?