ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বরিশালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুন ২০২৬, ২:৫৯ বিকাল

Link Copied!

বরিশালে অবৈধভাবে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় জব্দ করা রেনু পোনা বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নগরীর চরকাউয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

এর আগে রোববার (১৪ জুন) মধ্যরাতে বরিশালের দোয়ারিকা শিকারপুর ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাকযোগে অবৈধভাবে রেনু পোনা পাচারের সময় অভিযান চালায় এনএসআই। এ সময় ট্রাকে থাকা ৬-৭ জন শ্রমিক ট্রাক ফেলে পালিয়ে যায়।

বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ভোলা থেকে অবৈধভাবে ট্রাকযোগে মাছের রেনু পোনা পাচার করা হচ্ছিল। এনএসআইয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব রেনু পোনা জব্দ করা হয়।

জব্দকৃত ১৩ ব্যারেলে প্রায় তিন লাখ রেনু পোনা ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে সেগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার