ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে ভারত : পরিবেশ মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জানুয়ারী ২০২৪, ১:০০ বিকাল

Link Copied!

বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের সাথে একযোগে ভারত কাজ করবে কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এছাড়াও, বাঘ সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়ন এবং সুন্দরবন সংরক্ষণ বিষয়ে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে ভারতীয় ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ২৫ জানুয়ারি, ২০২৪ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উভয় দেশ একসাথে কাজ করবে। এলক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও ন্যাশনাল এডাপটেশন প্লান বাস্তবায়নেও একযোগে কাজ করা হবে। তিনি বলেন, মেরিন বায়োডাইভারসিটি সংরক্ষণ, ইকো-ট্যুরিজম ও সক্ষমতা বৃদ্ধিতেও দুদেশ একযোগে কাজ করবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সম্পর্ক আরও জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা