ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বজ্রপাত থেকে সুরক্ষায় ভৈরব নদের পাশে তাল গাছের চারা রোপন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৩, ১০:১২ সকাল

Link Copied!

বজ্রপাতের স্বাভাবিক ধর্ম হচ্ছে মাটিতে আঘাত হানার সময় সবচেয়ে উচুঁ ভবন বা স্থাপনা বা গাছ যেটা থাকবে সেখানেই আঘাত করবে। ফলে মাইলের পর মাইল গাছ পালাহীন হাওর অঞ্চলে ফসলের মাঠে কৃষকের শরীরই সবচেয়ে উচুঁ হওয়ায় বজ্রপাতের শিকার বেশি হচ্ছে এ অঞ্চলের কৃষক। এমনকি মাঠে গরু-মহিষ থাকলেও তারাও বজ্রপাতের আঘাতে মৃত্যুবরণ করে।

এ কারণে দেখা যায় বজ্রপাতে মৃত্যুর ৭০ ভাগই কৃষক। বৃষ্টির মধ্যে যারা খোলা মাঠে কৃষিকাজ করতো। এছাড়া বজ্রপাতে মৃতদের মধ্যে ১৪ ভাগ বাড়ি ফেরার পথে, ১৩ ভাগ মারা যায় মাছ ধরা ও গোসল করার সময়। ফিনল্যন্ডভিত্তিক বজ্রপাত বিষয়ক গবেষণা সংস্থা ‘ভাইসালার’ এ তথ্য জানিয়েছে বলে ডয়েচেবেলে বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ২৩ এপ্রিলে একদিনে সারা দেশে ৯ জন এবং ২৭ এপ্রিলে ছয় জেলায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতে।

প্রসঙ্গত, বাংলাদেশে বছরে ২৬৫ জন মারা যায় বজ্রপাতে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১ সালে বজ্রপাতে সারাদেশে ৩৬৩ জন মারা যায়। এর আগের বছরে মৃত্যুর সংখ্যা ছিল ২৩৬ জন। ২০১৯ সালে ১৬৮ জন মারা গিয়েছিল। সবচেয়ে বেশি ৩৫৯ জন মারা গিয়েছিল ২০১৮ সালে।

ফলে বজ্রপাতের আঘাত থেকে বাঁচতে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাত থেকে সুরক্ষায় ভৈরব নদের ওয়াকওয়ের পাশে তালগাছের চারা রোপন করেছে মেহেরপুর জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কর্তৃক এ তালগাছ রোপন করা হয়।

তালগাছ রোপনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপ-বিভাগীয় প্রকৌশলী (পানি উন্নয়ন বোর্ড), ইউএনও, এসিল্যান্ড, বনবিভাগের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

বিমানবন্দরের আদলে মেট্রোরেল স্টেশনে বসছে নিরাপত্তা সরঞ্জাম

খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

হাতিয়ায় নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু

সাভারে বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ততার আহ্বান

আজ বৃষ্টি হবে যেসব এলাকায়, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পঞ্চগড়ে তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, শীতের আগমনী বার্তা

টানা চতুর্থবার কমল স্বর্ণের দাম, ভরি কত?

বঙ্গোপসাগরে নিম্নচাপ, অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer