ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বছরজুড়ে দামের উত্তাপে পুড়েছে নিত্যপণ্যের বাজার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ সকাল

Link Copied!

গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও নিত্যপণ্যের বাজারে আসেনি স্বস্তি। পরিবর্তনের আগে বা পরে, বাড়তি দামের উত্তাপে হাত পুড়ছে ক্রেতাদের। দাম কমানোর উদ্যোগ হিসেবে শুল্ক কমালেও, আগের মতোই সিন্ডিকেটের হাতে বন্দি বাজার। এদিকে, জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি মজুরি। তাই ভোক্তার কষ্ট ছিল বছরজুড়েই।

২০২৪। বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে পুড়েছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে শুরু হয় চলতি বছরের পথচলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব, প্রথম প্রান্তিকের ৩ মাসই সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের কাছাকাছি। খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও চড়া।

জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বেড়ে যায় চাল, আলু, আটা, ডিমের মত নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে সেঞ্চুরি হাঁকায় পেঁয়াজ। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুর আমদানিতে শুল্ক কমায়।

বছরের ২য় প্রান্তিক, এপ্রিল-মে-জুন, এই তিনমাসে আরও বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজারে শৃঙ্খলা ফেরাতে মিলগেট থেকে বস্তায় মূল্য ও অন্যান্য বিষয় উল্লেখ করে চাল সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। যদিও বছর শেষ হলেও এখনও কার্যকর হতে দেখা যায়নি বাজারে।

জুলাই-আগস্টে অস্থির হয়ে ওঠে পুরো বাজার ব্যবস্থাপনা। ১৩ বছরের রেকর্ড ভেঙে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় ১৪ শতাংশ। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নিত্যপণ্যের বাজারে তদারকি চালায় বৈষম্যবিরোধী ছাত্ররা। যদিও সেসময় বন্যার প্রভাবকে সামনে এনে ডিম, মুরগির দাম বাড়ান ব্যবসায়ীরা।

সেপ্টেম্বরে বিলাসী ও বাংলাদেশে উৎপাদিত ছাড়া সব ধরনের পণ্য আমদানিতে এলসি বা ঋণপত্র খোলার শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। অক্টোবরে সবজির দাম লাগামছাড়া হয়ে উঠলেও নভেম্বরের শেষ দিকে এসে স্বস্তি ফিরতে শুরু করে এই বাজারে।

বছরের শেষদিকে সংকটে পড়ে ভোজ্যতেলের বাজার। পরে দুই দফায় ১০ শতাংশ শুল্ক কমায় সরকার। পরে অবশ্য লিটারে ৮ টাকা বাড়ানো হয় বোতলজাত সয়াবিন তেলের দাম। বছর জুড়ে যেভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেভাবে বাড়েনি মজুরি। বাজারে গিয়ে তাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত থেকে উচ্চ-মধ্যবিত্তকে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট