ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ সকাল

Link Copied!

করোনাভাইরাসের টিকার পর এবার ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধেও এমআরএনএ প্রযুক্তি আশার আলো দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না এমআরএনএ প্রযুক্তিতে তৈরি নতুন একটি ফ্লু টিকার পরীক্ষামূলক প্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছে।

মডার্নার তৈরি টিকাটির নাম ‘এমফ্লুসিভা’। প্রতিষ্ঠানটির দাবি, এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা সাধারণ ফ্লু টিকার তুলনায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে বেশি কার্যকর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। একই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একাধিক ধরনের সংক্রমণ ঠেকাতেও এটি সক্ষম হতে পারে।

নতুন টিকাটি বিশেষ করে ৫০ বছর বা তার বেশি বয়সী মানুষের জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের জন্য টিকাটি অনুমোদন পেয়েছে বলে জানা গেছে। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্যও এর অনুমোদন চাওয়া হয়েছে।

বয়স বাড়ার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে এসব রোগ থেকে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বেশি। এ কারণে তাদের জন্য আরও কার্যকর টিকা তৈরির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই রয়েছে।

মডার্নার নতুন টিকায় ব্যবহার করা হয়েছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে শরীরকে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে উদ্দীপিত করা হয়। কোভিড-১৯-এর টিকা তৈরিতেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

টিকার পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, প্রচলিত ফ্লু টিকার তুলনায় এমআরএনএ-ভিত্তিক নতুন টিকাটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। একাধিক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধেও এর কার্যকারিতার ইঙ্গিত পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, প্রবীণদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ তুলনামূলক বেশি গুরুতর আকার ধারণ করে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এমস) একটি সমীক্ষায়ও পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি বেশি থাকার বিষয়টি উঠে এসেছে।

গুরুতর নিউমোনিয়ার ক্ষেত্রে সংক্রমণ রক্ত ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে গিয়ে সেপসিসের মতো প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। ফলে প্রবীণদের জন্য ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া প্রতিরোধে কার্যকর টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষকেরা আশা করছেন, এমআরএনএ প্রযুক্তির এই টিকা কার্যকরভাবে ব্যবহার করা গেলে প্রবীণদের ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব হবে। একই প্রযুক্তি ভবিষ্যতে ক্যানসারসহ অন্যান্য রোগের টিকা তৈরিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭