ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

প্রাণিদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৫, ৯:৪৩ সকাল

Link Copied!

চিড়িয়াখানায় থাকা প্রাণিগুলোর যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রাণিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাণিজগতের ভারসাম্য রক্ষা করতে হবে বলে এ মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন শেষে দুপুরে ইন্টারপ্রিটেশন সেন্টারে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানা দেশের অমূল্য সম্পদ। এখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন দেখা যায়। আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই যা হবে সবার জন্য আকর্ষণীয়, শিক্ষণীয় ও বিনোদনমূলক।

দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত উচ্ছ্বাসে প্রাণিদের উত্যক্ত করেন। কোনো প্রাণীকে উত্যক্ত করা হলে তা প্রতিরোধে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দর্শনার্থীদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

চিড়িয়াখানার আধুনিকায়ন প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, আধুনিকায়ন ছাড়া চিড়িয়াখানার স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্য বাস্তবায়নে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প’ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে।

তিনি জানান, প্রকল্পের আওতায় প্রাপ্ত ৪০ কোটি টাকার বরাদ্দ চিড়িয়াখানার জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রাণিকল্যাণ আইন ২০১৯-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. বয়জার রহমান এবং কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা