ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৬, ৪:১০ বিকাল

Link Copied!

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি-এর জন্য দেশজুড়ে দুর্দান্ত ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। যেখানে প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে ক্রেতারা এই স্টাইলিশ ডিভাইসটি কেনার সুযোগ পাবেন। উৎসবের এই মৌসুমে প্রিমিয়ামের মতো স্মার্টফোন কেনার অভিজ্ঞতা আরও সহজ ও সাশ্রয়ী করতে এই ক্যাম্পেইন নিয়ে আসা হয়েছে; যেখানে টপপের মাধ্যমে মাত্র ২০% ডাউন পেমেন্টে এ সুযোগ পাওয়া যাবে।

অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, অপো এ৬সি-এর ক্রেতারা ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন। যা ডিভাইস ব্যবহারে মানসিক স্বস্তির পাশাপাশি, বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করবে। এই উৎসব উদযাপনকে আরও আকর্ষণীয় করতে অপো ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ সহ ক্রেতাদের জন্য আরও অনেক লাইফস্টাইল উপহার পাওয়ার সুযোগ থাকছে।

বর্তমানে স্টাইল ও প্রাকটিক্যালিটি একসাথে চান এমন ব্যবহারকারীর জন্য নিয়ে আসা অপো এ৬সি প্রতিদিনের পারফরম্যান্সকে নির্ভরযোগ্য করার পাশাপাশি, অসাধারণ ব্যাটারি সক্ষমতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬ বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি ও রিভার্স চার্জিং নিশ্চিত করবে। একইসাথে, আরও স্মুথ ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।

অপো এ৬সি-এ এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেসের মতো ইন্টেলিজেন্ট এআই-সক্ষম ফিচার ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের প্রতিদিনের ফটোগ্রাফি অভিজ্ঞতাকে সহজ ও সৃজনশীল করার পাশাপাশি, আরও সমৃদ্ধ করবে। এছাড়াও, স্মার্টফোনটিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ, ১২০ হার্জের আলট্রা ব্রাইট ডিসপ্লে ও তিন ঘণ্টা পর্যন্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে এমন স্মুথ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ফ্ল্যাগশিপের মত নান্দনিক ও প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে এমন অপো এ৬সি ইতোমধ্যেই এর স্টাইলিশ ডিজাইন, দীর্ঘমেয়াদি ব্যাটারি সক্ষমতা ও ইন্টেলিজেন্ট এআই-সক্ষম ফিচাররের জন্য ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এই ঈদে আমরা আমাদেরর ক্রেতাদের জন্য প্রিমিয়ামের মতো স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। সহজ কিস্তি সুবিধা, আকর্ষণীয় উপহার ও নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার মাধ্যমে আমরা এই বিশেষ মৌসুমে ব্যবহারকারীদের জন্য আরও বেশি আনন্দ, স্বাচ্ছন্দ ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে চাই।”

অপো এ৬সি-এ রয়েছে ক্লিন লাইন, পলিশড ফিনিশ ও প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল সহ রিফাইন্ড ফ্ল্যাগশিপ-ইন্সপায়ার্ড ডিজাইন। নান্দনিক ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা মাত্র। দেশজুড়ে সকল অথোরাইজড অপো আউটলেট ও অনলাইন চ্যানেল থেকে অপো এ৬সি কিনে ক্রেতারা এই এক্সক্লুসিভ ঈদ অফার ও সুবিধা উপভোগ করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু