ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পানি বাড়ায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৪, ৩:০৪ বিকাল

Link Copied!

পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়ার একটি ঘাটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। যাত্রীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এই নৌ-রুটের তিনটি ঘাট। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রায় তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আর পুলিশ সুপার জানিয়েছেন ঘাটের নিরাপত্তায় থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে রাজবাড়ীর পদ্মা নদীর পানি। যার প্রভাব পড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। পানিতে তলিয়ে গেছে দৌলতদিয়ার ৪ ও ৭ নম্বর ঘাট এবং পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাটের পন্টুন।

দেশের গুরুত্বপূর্ণ এই নৌ-রুট দিয়ে দক্ষিণ অঞ্চলের হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়। ঈদে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। যাত্রী ও চালকরা বলছেন, এখনই জোরালো পদক্ষেপ না নিলে ঈদ যাত্রায় এই ঘাট তিনটি ভোগান্তির কারণ হবে।

ফেরির চালক জানান, ফেরি ঘাটে ভিড়লেও পানির কারণে ঠিকভাবে গাড়ি নামতে পারছে না। অনেক সময় অপেক্ষা করে নামতে হচ্ছে যানগুলোর।

অন্যদিকে যাত্রীরা বলছেন, ঈদের সময়ে আরও চাপ বাড়লে এবং ওঠা-নামায় অতিরিক্ত সময় লাগলে ভোগান্তি বাড়বে। তবে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলছেন, ঈদ উপলক্ষ্যে এই নৌ-রুটে চলবে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। যাত্রীদের ভোগান্তি হবে না।

এদিকে জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘাট এলাকায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া পুলিশ যানজট নিরসনে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। ঈদযাত্রায় প্রতিদিন অন্তত আড়াই হাজার যানবাহন পার হবে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। তাই ঈদের আগে ও পরে অন্তত ৭ দিন পচনশীল বাদে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঘাট পারাপারে অগ্রাধিকার পাবে পশুবাহী ট্রাক।

 

Facebook Comments Box

আরও পড়ুন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ডিম-মুরগির দাম

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় বিআরটিএ-সিআইপিআরবির ক্যাম্প

নভেম্বরে ডেঙ্গুর ঝুঁকি নিয়ে সতর্কতা, উদ্বেগ আক্রান্ত ও মৃত্যু নিয়ে