ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের ফ্যামিলি কার্ড উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। দারিদ্র্য নিরসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করেছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা ১ হাজার ২৭৪টি পরিবারের মধ্যে যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৭টি পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য চূড়ান্ত করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবেন, যা সরাসরি পরিবারের নারী বা গৃহকর্ত্রীর কাছে পৌঁছাবে। এতে নারীর আর্থিক ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নে সহায়তা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুত্র সাচিং প্রু জেরী, সংসদ সদস্য (বান্দরবান-৩০০), জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরি, জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তবে ১৩৮টি পরিবারের জাতীয় পরিচয় (এনআইডি) না থাকায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। অবশিষ্ট ১ হাজার ৯৭টি পরিবারকে চূড়ান্তভাবে বাছাই করে কেন্দ্রীয় ফ্যামিলি কার্ড বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা