ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

পদ্মা-মেঘনায় ২ মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ বিকাল

Link Copied!

ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল মাসে দুই মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আওতায় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। জেলা প্রশাসন জানিয়েছে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন বন্ধ থাকবে। বরফ কলও এই সময়ে বন্ধ থাকবে।

নিবন্ধিত ৩৯ হাজার ৪০০ জেলের প্রত্যেককে চার কিস্তিতে মোট ১৬০ কেজি চাল বিতরণ করবে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করলে জেলেদের কমপক্ষে এক থেকে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, জাটকা রক্ষায় পদ্মা-মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা দুই মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। ভিজিএফের চাল বিতরণ শুরু করা হয়েছে যাতে জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষায় নৌ টহল অব্যাহত থাকবে। নৌসীমার মধ্যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান উল্লেখ করেন, ইলিশ উৎপাদন বাড়াতে প্রশাসনিক তৎপরতা গুরুত্বপূর্ণ, তবে জাটকা রক্ষার জন্য জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে নিষেধাজ্ঞার সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা

স্বাস্থ্যখাতে জলবায়ু-সহিষ্ণু রূপান্তরের নতুন পথে বাংলাদেশ

অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণ জরুরি

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সিলেট বিভাগে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ, ছয় মাসে আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬